মনে থাকবে কবিতা - এটি মূলত একটি প্রেমের কবিতা। কবিতাটি লিখেছেন আরণ্যক বসু । আরণ্যক বসু কবি, নাট্যকার ও বাচিকশিল্পী, জন্ম ও বাস ভারতের পশ্চিমবঙ্গরাজ্যের কলকাতায়। এই কবিতার মাধ্যমে কবি তার মধ্যে থাকা প্রেম বা ভালোবাসা ফুটিয়ে তুলতে চেয়েছেন।

মনে থাকবে কবিতা – আরণ্যক বসু
পরের জন্মে বয়স যখন ষোলোই সঠিক আমরা তখন প্রেমে পড়বো মনে থাকবে? বুকের মধ্যে মস্তো বড় ছাদ থাকবে শীতলপাটি বিছিয়ে দেব; সন্ধে হলে বসবো দু’জন। একটা দুটো খসবে তারা হঠাৎ তোমার চোখের পাতায় তারার চোখের জল গড়াবে, কান্ত কবির গান গাইবে তখন আমি চুপটি ক’রে দুচোখ ভ’রে থাকবো চেয়ে… মনে থাকবে? এই জন্মের দূরত্বটা পরের জন্মে চুকিয়ে দেব এই জন্মের চুলের গন্ধ পরের জন্মে থাকে যেন এই জন্মের মাতাল চাওয়া পরের জন্মে থাকে যেন মনে থাকবে? আমি হবো উড়নচন্ডি এবং খানিক উস্কোখুস্কো এই জন্মের পারিপাট্য সবার আগে ঘুচিয়ে দেব তুমি কাঁদলে গভীর সুখে এক নিমেষে সবটুকু জল শুষে নেব মনে থাকবে? পরের জন্মে কবি হবো তোমায় নিয়ে হাজারখানেক গান বাঁধবো। তোমার অমন ওষ্ঠ নিয়ে নাকছাবি আর নূপুর নিয়ে গান বানিয়ে মেলায় মেলায় বাউল হয়ে ঘুরে বেড়াবো মনে থাকবে?

মনে থাকবে কবিতা আবৃত্তিঃ
আরও দেখুনঃ
- শব কবিতা | জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা | জীবনানন্দ দাশ
- বুনো হাঁস কবিতা | জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা | জীবনানন্দ দাশ
- জীবনানন্দ দাশের ঝরা পালক কাব্যগ্রন্থ
- বেলা অবেলা কালবেলা কাব্যগ্রন্থ ( ১৯৬১ ) - জীবনানন্দ দাশ
- অন্য এক প্রেমিককে কবিতা | জীবনানন্দ দাশের,শ্রেষ্ঠ কবিতা | জীবনানন্দ দাশ
- কবি কাহিনী (১৮৭৮) | কাব্যগ্রন্থ | কবিতা সূচি | পর্যায় : সূচনা (১৮৭৮ – ১৮৮১) | রবীন্দ্রনাথ ঠাকুর
