অক্ষর | ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব | অধ্যায় ৩ | ভাষা ও শিক্ষা , সাধারণ অর্থে অ’ক্ষর বলতে বর্ণ বা হরফ (Letter)-কে বোঝালেও প্রকৃত-প্রস্তাবে অ’ক্ষর ও বর্ণ পরস্পরের প্রতিশব্দ বা সমার্থক শব্দ নয়। অ’ক্ষর হচ্ছে বাগ্যন্ত্রের স্বল্পতম প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনিগুচ্ছ। আর বর্ণ বা হরফ হচ্ছে ধ্বনির চক্ষুগ্রাহ্য লিখিতরূপ বা ধ্বনি-নির্দেশক চিহ্ন বা প্রতীক । ইংরেজিতে আমরা যাকে ‘Syllable’ বলে অভিহিত করি, তা-ই অ’ক্ষর। উদাহরণস্বরূপ বলা চলে, ইংরেজি *Incident’ শব্দে ‘In-ci-dent’-এ তিনটি সিলেবল আছে ।
অক্ষর | ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব | অধ্যায় ৩ | ভাষা ও শিক্ষা
এ তিনটি সিলেবল-ই হল অ’ক্ষর। কিন্তু, আলাদাভাবে ‘I-n-c-i-d-e-n-t’—এগুলো অ’ক্ষর নয়; এগুলো বর্ণ বা হরফ। তদ্রুপ, বাংলা ‘বন্ধন’ শব্দেও বন্ + ধন্—এ দুটো অ’ক্ষর, কিন্তু ব-ধ-নৃ— এগুলো অ’ক্ষর নয়; এগুলো বর্ণ বা হরফ মাত্র। ভাষা-বিশেষজ্ঞগণ অ’ক্ষরকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন।
যেমন : ‘নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে একই বক্ষঃস্পন্দনের ফলে (by a single breath pulse) যে ধ্বনি বা ধ্বনিগুচ্ছ, একবারে উচ্চারিত হয়, তাকেই সিলেবল বা অ’ক্ষর বলা যেতে পারে।’ – মুহম্মদ আব্দুল হাই “কোনও শব্দে যখন যে ধ্বনিসমষ্টি এক সময়ে একত্রে উচ্চারিত হয়, তাহাকে অ’ক্ষর বলে।’
— ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ এক প্রয়াসে উচ্চারিত ধ্বনিসমষ্টির নাম অ’ক্ষর (Syllable)। ‘ মোহাম্মদ মনিরুজ্জামান, ‘বাংলা কবিতার ছন্দ’। “বাগ্যন্ত্রের স্বল্পতম প্রচেষ্টায় উচ্চারিত ধ্বনি বা ধ্বনিসমষ্টিকেই অ’ক্ষর বলে। -শ্রী অমূল্যধন মুখোপাধ্যায়
আরও দেখুন:
- [৩.২] ধ্বনি ও বর্ণ | ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব | অধ্যায় ৩ | ভাষা ও শিক্ষা
- [৩.১] ধ্বনি কী ও কেন | ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব | অধ্যায় ৩ | ভাষা ও শিক্ষা
- ব্যাকরণ সূচিপত্র | ভাষা-শিক্ষা | বাংলা ব্যাকরণ ও নির্মিতি | সূচিপত্র
- গণমাধ্যম রচনা । Essay on Mass media । প্রতিবেদন রচনা
- দীপাবলি রচনা । Essay on Diwali । প্রতিবেদন রচনা
- স্কোয়াশ চাষ পদ্ধতি
![অক্ষর | ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব | অধ্যায় ৩ | ভাষা ও শিক্ষা 2 [৩.৩] অক্ষর | ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব | অধ্যায় ৩ | ভাষা ও শিক্ষা](../wp-content/uploads/2022/11/ভাষা-ও-শিক্ষা-4-300x169.jpg)
![অক্ষর | ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব | অধ্যায় ৩ | ভাষা ও শিক্ষা 3 [৩.৩] অক্ষর | ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব | অধ্যায় ৩ | ভাষা ও শিক্ষা](../wp-content/uploads/2022/11/ভাষা-ও-শিক্ষা-1-300x200.jpg)
![অক্ষর | ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব | অধ্যায় ৩ | ভাষা ও শিক্ষা 4 [৩.৩] অক্ষর | ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব | অধ্যায় ৩ | ভাষা ও শিক্ষা](../wp-content/uploads/2022/11/ভাষা-ও-শিক্ষা-3-300x199.jpg)
“অক্ষর | ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব | অধ্যায় ৩ | ভাষা ও শিক্ষা”-এ 3-টি মন্তব্য