মনের মতন – সুকুমার রায় জানুয়ারি ১৮, ২০২৬জানুয়ারি ১৮, ২০২২কান্না হাসির পোঁটলা বেঁধে, বর্ষভরা পুঁজি, বৃদ্ধ বছর উধাও হ’ল ভূতের মুলুক খুঁজি । নূতন বছর এগিয়ে এসে হাত পাতে ঐ দ্বারে, বল্ দেখি মন মনের মতন কি দিবি তুই তারে ? আর কি দিব ?- মুখের হাসি, ভরসাভরা প্রাণ, সুখের মাঝে দুখের মাঝে আনন্দময় গান ।