আমার হাতের আঙুল কবিতা

u turn নিয়ে ফিরে যেত চাই,
আমার শৈশবে।যখন আমার শিশু আঙুল
বাবার শক্ত আঙুল আঁকড়ে ধরে
পথ হাঁটত অবাক পৃথিবীর পথে।বাবা, আজ আমি প্রমত্ত পুরুষ
পিছনে ফেলে এসেছি আমার শৈশব
অবাক পৃথিবী আজ আর অবাক নয় আমার কাছে।তোমার দেখান পৃথিবী
পালটে গিয়ে আজ এক অন্য পৃথিবী।
পালটে যাওয়া এ পৃথিবীতে,
অসহায় আমি।
প্রচণ্ড অভাববোধে ভুগি, তোমার শক্ত আঙুলের।ইচ্ছে হয় দৌড়ে ফিরে যায় সেই শৈশবে
তোমার আঙুল ধরে মুখ তুলে বলি;
বাবা,ও বাবা।

Leave a Comment