আদর-সোহাগ আর ভালোবাসার পরশে

জড়িয়ে রেখেছো তুমি স্নেহের বাধনে,
এলেম শিক্ষা, ধর্মভীরুতা সততায়
গুরুজনদের সম্মান করা, সামাজিকতা শিক্ষা দাও।
নিয়ম-নীতি মেনে চরিত্র গঠনের পথ দেখাও
লেখাপড়া, খেলাধুলায় উৎসাহ যোগাও,
বন্ধু বেশে সাহায্যের হাত বাড়াও
জীবনকে ভালোবাসার বাহুডোরে সাজাও।
তোমার আদর্শ ব্যক্তিত্বে খুঁজে পাই
জীবনে বাঁচার স্বাদ, চলার পথ,
বাবা তুমি মিশে আছো
সব সন্তানের হৃদয়েরও গভীর হতে গভীরে,
জীবনে নির্ভরতায় তোমার ছায়াতলে থাকি
শরীরে আঘাত পেলে বাবা বলে ডাকি।

Leave a Comment