আমি , তুমি আর ঝিঁঝিঁ ডাকা রাত,
সাক্ষী থাকবে শীতল বাতাস আর আকাশের ঐ চাঁদ।
মাঝে মাঝে দূর পাহাড়ের ঝর্নার শব্দ আসবে ভেসে,
রাতের নীরবতা ভেঙ্গে তারই মাঝে উঠবে তুমি হেসে।
পাহাড়ের ঐ ঢালে বসে থাকবো দুজনে,
মুগ্ধ নয়নে চেয়ে থাকবো আমি তোমার পানে।
যাবে তুমি আমার সাথে,
ঐ পাহাড়ে জোছনা দেখতে।
চাঁদের আলোয় ভিজবো মোরা,
দেখবো বসে পাহাড় ঘেঁষে যাচ্ছে সাদা মেঘের ভেলা।
মেঘ ছোঁবে তোমার কোমল গালে,
চাঁদের আলো সঙ্গ দিবে,
এই দেখে মোর হিংসে হবে।
যাবে তুমি আমার সাথে ,
ঐ পাহাড়ে জোছনা দেখতে।