মৃত্যুর কাছে প্রতিটি মানুষ বড়ই অসহায় , মৃত্যু যখন কাছে এসে বলে ... পৃথিবীর সব মায়ার বাঁধন ছিন্ন করে , আমার কাছে আয় চলে আয় । তবুও মানুষ ক্ষণিক জীবনের তরে নতুন স্বপ্নগুলো করছে বপন , পরাজিত হয়েও জীবন যুদ্ধে গড়ছে আপন ভুবন । নতুন বছর ফিরে ফিরে আসে , আবার চলেও যায় , সময়ের কাছে তবুও মানুষ হয়ে পড়ে কেন এতো অসহায় ? জীবনটা এতো ক্ষণিকের কেনো কেউ কি বলতে পারো ? তবুও কারো কাছে এর কোনো উত্তর নেই যেনো । এই পৃথিবীর ক্ষণিকের মায়াডোরে , আলো আর আঁধারের মাঝে - কেউ পড়ছেন নামায - কালাম কেউ করছেন হজ্জ , কেউ বা আবার কালো টাকা গুনছেন কেউ বা হচ্ছেন জর্জ । কেউ চালাচ্ছেন উড়োজাহাজ কেউ বা মেশিনগান , কেউ বা আবার কেড়ে নিচ্ছেন কতো অমূল্য প্রাণ । কেউ রাজা হয়ে রাজ্য শাসন করেন অসহায় প্রজারা কেন ধুঁকে ধুঁকে মরেন ? কেউ পড়ে প্রতারণার ফাঁদে একাকী বসে বসে নীরবে কাঁদেন । কতো যাদুকর যাদু দেখিয়ে মানুষের চোখে ধাঁ ধাঁ লাগিয়ে বিখ্যাত হচ্ছেন বিশ্বময় , কতো বিজ্ঞানী নীল আকাশ দিয়ে পাড়ি চাঁদ , গ্রহ , নক্ষত্রকে করছেন জয় , তবুও সব মানুষই একসময় হয়ে পরেন মৃত্যুর কাছে বড়ই অসহায় । মৃত্যু যখন কাছে এসে বলে পৃথিবীর সব মায়ার বাঁধন ছিন্ন করে আমার কাছে আয় চলে আয় । মানুষের জীবন টাতো আশা - নিরাশার দোলায় দোলে কতো রঙ্গিন স্বপ্ন বুনে জীবনের তরে ... সেই স্বপ্নগুলো সময়ের ব্যবধানে নির্মল মৃত্যুর আগমনে , কোথায় যেন হারালো ? সেই হারানো স্বপ্নগুলো থাকে বেদনার স্মৃতি দিয়ে মোড়ানো ।।