চেতনার প্রতিরূপ কবিতা

হিজলফুলের মাদকতাময় তুমি
কাঠগোলাপের স্নিগ্ধতামাখা প্রেমী,
রাতের বেলায় হাস্নাহেনার সুবাস
জুই-বেলির সৌরভমাখা আবাস।

বাদলা দিনে কদম এনে চলবো দশকদম
অভিমানে নিজের সাথে পলাশ বনে রোদন,
ডুব সাতারে আনবো তুলে শাপলা শালুক যতো
নাম না জানা পাহাড়িফুলে তোমায় দেখার ব্রত।

কাঠগোলাপের সাদার মায়ায় আমরা যাবো ভেসে
স্বপ্নেরা সব উড়াল দেবে নীলকমলের দেশে,
কৃষ্ণচূড়ার থরে থরে সাজাবো স্মৃতির থালি
শেষ বিদায়ে সন্ধ্যাতারায় সাজিও পুষ্প ডালি।

Leave a Comment