প্রিয় কাঠগোলাপ কবিতা

আমি তোমাকে বলেছিলাম হলুদ গোলাপ আমার খুব প্রিয়,
তবে তুমি বরাবরই আমাকে লাল গোলাপ দিয়ে এসেছো
আমি শুনেছিলাম কাঠ গোলাপ নাকি তোমার প্রিয়
তবে আমার কাঠ গোলাপ চেনা হয়নি কখনো ..
তোমার কাছে আমি একগুচ্ছ হলুদ গোলাপ আবদার করেছিলাম
অথচ তুমি মিথ্যে বলেছিলে আমাকে
বলেছিলে সারা শহরতলী খুজেছি সেদিন একটিও হলুদ গোলাপ মেলেনি
আমি তোমার কথা বিশ্বাস করেছিলাম
কতটা ভালবাসলে মানুষ মানুষকে বিশ্বাস করে যানো তো
আমি বুঝতে পারি নি তুমি ইচ্ছে করেই আমাকে হলুদ গোলাপ দাওনি
কেন দাওনি সেটা আজো আমার অজানা
তবে তোমার পছন্দের কাঠ গোলাপ
এখন প্রত্যেহ আমি দেখতে পাই,ছুঁতে পাই
কিন্তু আশেপাশে তুমি নাই
একটা বছর কেটে গেছে তবে ভালোবাসাটা একি রয়ে গেছে
আমার আর হলুদ গোলাপ পাওয়া হয় নি হয়তো সব আশা পূরণ হয় না তাই
তবে তুমি আমার কাছে বেঁচে থাকবে কাঠ গোলাপের মতোই ।

Leave a Comment