তুমি চলে গেলে তাই

তোমার শূন্য আসনে
দিন কাটে আমার একলায়।
তোমার আসনে কেহ
আমাকে করে না স্নেহ,
তুমি ছাড়া জগতে কষ্ট
জীবনটা আমার ভ্রষ্ট।
তুমি ছাড়া আমি একলায়
তোমার জন্য কাঁধে
মন নির্জন নিরালায়।
এই জগত সংসারে
আমায় একা পেলে
কেন তুমি দুরে ?
থাকতে যদি মোর পাশে
তোমার কোল জুড়ে
থাকতাম আমি
তোমার পবিত্র বুকে।
দুই চোখ দিয়ে অশ্রু ঝরে
বাবার তোমার তরে,
কেমন তোমার স্নেহ
কেমন তোমার আদর
পেতে চাই আমার এই অন্তর।
তোমার আমার চিত্তে
দুরত্ব আজ অসীম বৃত্তে,
প্রতিক্ষণে আমার এই মন
হাতছানি দিয়ে ডাকছে
বাবা তুমি আসবে কখন ?
তোমার পথ চেয়ে
আমি তো আছি বসে,
তুমি আসলে এই
বুঝি আমার পাশে।
দুটি হাত করি জোড়
তুমি ফিরে আস
এক বার কাছে মোর।

Leave a Comment