আমি যখন এসেছি ধরণীতে কবিতা

তুমি চলে গেলে অজানাতে।
তোমার আমার পথ হল ভিন্ন
কেন হলে মোর থেকে ছিন্ন ?
আমার জন্ম পথে
তোমার অভাব এল কষ্ট
হয়ে, মোর জীবনের সাথে।
শৈশব থেকে কৈশোর
তৃষ্ণায় ছিলাম, শুনতে
বাবার অকৃত্রিম সুর।
চিত্ত থেকে হয়েও সিন্ধু
বাবার অভাব রইল
মোর জীবনে শুধু।
কেটে গিয়ে অনেক সময়
এসেছে আজ যৌবন,
তবুও তোমার দ্রূতিময়
মুখখানা দেখি নাই
অভাগার এই জীবন।
কেটে যায় দিন
কেটে যায় রাত
দেখা হয়না বাবার সাথে,
তবুও মনে জাগে
বাবাকে দেখার বড় স্বাদ।

 

Leave a Comment