কাব্যগ্রন্থ সবুজ নীল লাল জামা’র উৎসর্গ পত্রের কবিতা – সৈয়দ শামসুল হক
যাদু আর কবিতার কিবা পার্থক্য । জামাটার খেলাটার ভাবটাই লক্ষ্য !
সই সে তো সইবার,
বই নয় বইবার,
মইটি তো উঠবারই হবে কার ভাগ্য ? সদ্যই কবি দেবে পদ্যেই সাক্ষ্য ।
সই বই মই– কই পাত্র বা পাত্রী ? মেয়ে দেবে কার ঠেয়ে– ভাবনায় ধাত্রী । ভাষা আছে ভাসবার,
হাসি আছে হাসবার,
ছন্দেরও সহায়তা পাওয়া যায় হাত্-রি জোছনায় তবে ঝুলে পড়ে যাক রাত্রি ।।