তার মৃত্যু – সৈয়দ শামসুল হক

তার মৃত্যু – সৈয়দ শামসুল হক

ইজদানি মারা গেছে বিমান-পতনে ।
স্পর্ধা ছিল পৃথিবীকে মুঠো করে ধরে
নরোম সুগোল এক কমলালেবুর মতো।

মাথা ভরা ছিল তার বইয়ের মলাট, ট্রাই, নাম
আর নকটান ভিউ, সম্ভবতঃ আলো ছিল

গজ দুই নাইলন সুতো;
মারা গেল অল্প বয়সেই
অনেক ওপর থেকে নানা চাপ হাওয়া সাঁতারিয়ে।

তোমরা এখনো যারা যাবে কোনো চায়ের বিকেলে
সদাশয়া মহিলার কাছে;
–একদিন সমবেত শোক করা গেছে
আজকে আসেনি ওরা?
চায়ে চিনি নেই?

কথা আর হাওয়া এই
র‍্যাবো কি মাতাল কোনো কিশোর লেখক?
যাই বলো ক কতো সে বড্ড বেয়াড়া। –
জেনে রেখো, ইজাদানি সুস্থ দেহে পেছনেই আছে।

Leave a Comment