প্রেতের মিলননারী নেই – জয় গোস্বামী জানুয়ারি ১৪, ২০২৬জানুয়ারি ১৪, ২০১৮প্রেতের মিলননারী নেই – জয় গোস্বামীপ্রেতের মিলননারী নেই।সে তাই চন্দ্র ও সূর্য দুটি হাত রেখে ক্রিয়াশীল আগ্নেয়গিরিকে ভেদ করে পৃথিবীর সঙ্গে মিলতে চায়–জিহ্বাহীন মুখ থেকে অতৃপ্ত রমণশব্দ মেঘ ফেটে গেলে–শোনা যায়।