মাতৃভাষা নিয়ে কবিতা সমূহ

মাতৃভাষা নিয়ে কবিতা সমূহ – অনেকেই আছেন যারা মাতৃভাষা নিয়ে কবিতা লিখেছেন। কারণ ভাষা শহীদদের নিয়ে কবিতা সবার কাছে অনেক জনপ্রিয়।তাই আমরা চেষ্টা করেছি একুশের কবিতা এখানে তুলে ধরার জন্য। এবং সেইসাথে মাতৃভাষা নিয়ে বিশেষ কবিতা তুলে ধরেছি।

আপনারা যারা একুশে ফেব্রুয়ারি নিয়ে কবিতা খোঁজ করছেন তারা এখান থেকে তা অতি সহজেই সংগ্রহ করতে পারবেন । পৃথিবীর ইতিহাসে বাংলা ভাষা নিয়ে সংগ্রাম একদিকে যেমন আলোচ্য বিষয় অন্যদিকে আন্তর্জাতিক মাতৃভাষার দাবিদার। বাংলা ভাষা কে কেন্দ্র করে ১৯৫২ সালে যে রক্তক্ষয়ী এবং মর্মান্তিক ঘটনা ঘটে তারই প্রেক্ষাপটে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয়।

 

মাতৃভাষা নিয়ে কবিতা সমূহ

মাগো ওরা বলে – আবু জাফর ওবায়দুল্লাহ

একুশের কবিতা – আল মাহমুদ

বঙ্গভূমি ও বঙ্গভাষা – কায়কোবাদ

নানান দেশে নানান ভাষা – রামনিধি গুপ্ত

বাংলা ভাষা – অতুলপ্রসাদ সেন

একুশের কবিতা – সৈয়দ শামসুল হক

 

 

 

একুশে ফেব্রুয়ারি

 বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গ তথা সমস্ত বাংলা ভাষা ব্যবহারকারী জনগণের গৌরবোজ্জ্বল একটি দিন। এটি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবেও সুপরিচিত। বাঙালি জনগণের ভাষা আন্দোলনের মর্মন্তুদ ও গৌরবোজ্জ্বল স্মৃতিবিজড়িত একটি দিন হিসেবে চিহ্নিত হয়ে আছে।
১৯৫২ সালের এই দিনে (৮ ফাল্গুন, ১৩৫৮, বৃহস্পতিবার) বাংলাকে পূর্ব পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলনরত ছাত্রদের ওপর পুলিশের গুলিবর্ষণে অনেক তরুণ শহীদ হন। তাদের মধ্যে অন্যতম হলো রফিক, জব্বার, শফিউর, সালাম, বরকত সহ অনেকেই। তাই এ দিনটি শহীদ দিবস হিসেবে চিহ্নিত হয়ে আছে। ৫ই আগস্ট ২০১০ খ্রিষ্টাব্দে জাতিসংঘ কর্তৃক গৃহীত সিদ্ধান্ত মোতাবেক প্রতিবছর একুশে ফেব্রুয়ারি বিশ্বব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়।

Leave a Comment