লিঙ্গান্তরের নিয়ম ও উদাহরণ

বাংলা ভাষার ব্যাকরণে শব্দের রূপান্তর একটি গুরুত্বপূর্ণ ও নিয়মনিষ্ঠ অধ্যায়। শব্দের অর্থ ও ব্যবহারকে স্পষ্ট ও সুনির্দিষ্ট করতে লিঙ্গের ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য। মানুষ, প্রাণী কিংবা কোনো ব্যক্তিকে বোঝাতে ব্যবহৃত শব্দগুলো কখনো পুরুষ, কখনো নারী, আবার কখনো উভয় লিঙ্গ বা নির্লিঙ্গ অর্থ প্রকাশ করে। এই লিঙ্গভেদের ফলে ভাষার গঠন যেমন সমৃদ্ধ হয়, তেমনি ভাব প্রকাশেও আসে সূক্ষ্মতা ও নির্ভুলতা।

লিঙ্গান্তর বলতে বোঝায় কোনো পুংলিঙ্গ শব্দকে নিয়ম অনুসারে স্ত্রীলিঙ্গে রূপান্তর করা। বাংলা ভাষায় লিঙ্গান্তরের জন্য নির্দিষ্ট কিছু প্রত্যয়, শব্দসংযোগ ও ব্যতিক্রমী রূপ ব্যবহৃত হয়, যা জানা না থাকলে সঠিক ভাষা প্রয়োগ সম্ভব নয়। শিক্ষার্থী ও ভাষাচর্চাকারীদের জন্য তাই লিঙ্গান্তরের নিয়ম ও উদাহরণ জানা অত্যন্ত প্রয়োজনীয়।

এই আলোচনায় বাংলা ব্যাকরণের অন্তর্গত লিঙ্গান্তরের সংজ্ঞা, প্রকারভেদ, সাধারণ নিয়ম এবং উপযুক্ত উদাহরণ সহজ ও ধারাবাহিকভাবে উপস্থাপন করা হয়েছে, যাতে বিষয়টি পাঠকের কাছে স্পষ্ট ও বোধগম্য হয়ে ওঠে।

 

লিঙ্গান্তরের নিয়ম ও উদাহরণ

 

লিঙ্গান্তরের নিয়ম ও উদাহরণ

লিঙ্গ শব্দের অর্থ হলো চিহ্ন বা লক্ষণ। বাংলা ভাষায় ব্যবহৃত শব্দগুলোর মধ্যে কিছু শব্দ পুরুষকে নির্দেশ করে, কিছু শব্দ নারীকে বোঝায়, আবার কিছু শব্দ পুরুষ ও নারী উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য। এমনকি কিছু শব্দ আছে যা কোনো জীবিত সত্তাকে নয়, জড় বস্তু বা নির্লিঙ্গ বিষয়কে নির্দেশ করে। শব্দের এই পার্থক্যসূচক বৈশিষ্ট্যের ভিত্তিতে যে চিহ্ন বা লক্ষণ দ্বারা শব্দকে পুরুষ, স্ত্রী কিংবা অন্য কোনো শ্রেণিতে বিভক্ত করা যায়, তাকেই ব্যাকরণে লিঙ্গ বলা হয়।

বাংলা ব্যাকরণে লিঙ্গ চার প্রকার। যথা—

১. পুংলিঙ্গ বা পুরুষবাচক শব্দ—যে শব্দ পুরুষকে বোঝায়।
যেমন: বাবা, ছেলে, বিদ্বান, সুন্দর।

২. স্ত্রীলিঙ্গ বা স্ত্রীবাচক শব্দ—যে শব্দ নারীর পরিচয় বহন করে।
যেমন: মা, মেয়ে, বিদুষী, সুন্দরী।

৩. উভয়লিঙ্গবাচক শব্দ—যে শব্দ পুরুষ ও নারী উভয়ের ক্ষেত্রেই ব্যবহারযোগ্য।
যেমন: মানুষ, শিশু, সন্তান, বাঙালি।

৪. ক্লীবলিঙ্গ বা অলিঙ্গবাচক শব্দ—যে শব্দ কোনো জীবিত সত্তাকে নয়, বরং জড়বস্তুকে বোঝায়।
যেমন: বই, খাতা, চেয়ার, টেবিল।

পুংলিঙ্গ বা পুরুষবাচক শব্দকে নিয়ম অনুসারে স্ত্রীলিঙ্গ বা স্ত্রীবাচক শব্দে রূপান্তর করাকে লিঙ্গান্তর বা লিঙ্গ পরিবর্তন বলা হয়। বাংলা ভাষায় লিঙ্গান্তরের জন্য কিছু নির্দিষ্ট নিয়ম অনুসৃত হয়। সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো—

১. পুরুষবাচক শব্দের শেষে –আ (া), –ঈ (ী), –নী, –আনি, –ইনি প্রভৃতি স্ত্রীবাচক প্রত্যয় যোগ করে স্ত্রীলিঙ্গ গঠন করা যায়।
যেমন: প্রথম → প্রথমা, চাকর → চাকরানি, ছাত্র → ছাত্রী, জেলে → জেলেনি।

২. অনেক ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন শব্দ ব্যবহারের মাধ্যমেও লিঙ্গান্তর ঘটে।
যেমন: বাবা → মা, ছেলে → মেয়ে, পুরুষ → নারী, সাহেব → বিবি, স্বামী → স্ত্রী, কর্তা → গিন্নি, ভাই → বোন, পুত্র → কন্যা, বর → কনে।

৩. কোনো কোনো শব্দের আগে পুরুষবাচক বা স্ত্রীবাচক বিশেষণ যুক্ত করেও লিঙ্গান্তর করা হয়।
যেমন: পুরুষ-মানুষ → মেয়ে-মানুষ, হুলো বিড়াল → মেনি বিড়াল, মদ্দা ঘোড়া → মাদি ঘোড়া, ব্যাটাছেলে → মেয়েছেলে, এঁড়ে বাছুর → বকনা বাছুর, বলদ গরু → গাই গরু।

৪. কিছু পুংলিঙ্গ শব্দের আগে মহিলা, নারী ইত্যাদি শব্দ যুক্ত করেও স্ত্রীবাচক অর্থ প্রকাশ করা হয়।
যেমন: কবি → মহিলা কবি, ডাক্তার → মহিলা ডাক্তার, সভ্য → নারী সভ্য, সৈন্য → নারী সৈন্য।

৫. কোনো কোনো ক্ষেত্রে শব্দের শেষে পুরুষ বা স্ত্রী নির্দেশক শব্দ যুক্ত করেও লিঙ্গান্তর ঘটে।
যেমন: গয়লা → গয়লা বউ, বোন পো → বোন ঝি, ঠাকুর পো → ঠাকুর ঝি।

৬. কিছু শব্দ কেবল পুরুষকেই বোঝায় এবং এদের স্ত্রীলিঙ্গ রূপ প্রচলিত নয়।
যেমন: কবিরাজ, কৃতদার, অকৃতদার, বিপত্নীক, ত্রৈণ।

৭. আবার কিছু শব্দ শুধুমাত্র স্ত্রীবাচক অর্থেই ব্যবহৃত হয়।
যেমন: সতীন, সত্মা, সধবা, এয়ো, দাই।

 

লিঙ্গান্তরের নিয়ম ও উদাহরণ

 

নিচে পুংলিঙ্গ শব্দকে স্ত্রীলিঙ্গে পরিবর্তনের কিছু নিয়ম ও উদাহরণ দেওয়া হলো :

১. শব্দের শেষে ‘আ’ প্রত্যয় যোগ করে :

 

পুংলিঙ্গ

স্ত্রীলিঙ্গ

পুংলিঙ্গ

স্ত্রীলিঙ্গ

অজঅজাপ্ৰিয়প্রিয়া
আধুনিকআধুনিকাপ্রবীণপ্ৰবীণা
কোকিলকোকিলাবৃদ্ধবৃদ্ধা
চতুরচতুরামাননীয়মাননীয়া
চঞ্চলচঞ্চলাশিষ্যশিষ্যা
নবীননবীনাসরলসরলা

২. শব্দের শেষে ‘আ’-এর জায়গায় ‘–ই’ প্রত্যয় বসিয়ে :

পুংলিঙ্গ

স্ত্রীলিঙ্গ

পুংলিঙ্গ

স্ত্রীলিঙ্গ

কাকাকাকিবুড়াবুড়ি
চাচাচাচিনানানানি
দাদাদাদিমামামামি

 

৩. শব্দের শেষে ‘—ঈ’ প্রত্যয় যোগ করে :

পুংলিঙ্গ

স্ত্রীলিঙ্গ

পুংলিঙ্গ

স্ত্রীলিঙ্গ

কিশোরকিশোরীমানবমানবী
ছাত্রছাত্রীময়ূরময়ূরী
তরুণতরুণীরাক্ষসরাক্ষসী
দাসদাসীসিংহসিংহী
নরনারীসুন্দরসুন্দরী
পাত্রপাত্রীহরিণহরিণী

 

৪. শব্দের শেষে ‘—নি / – নী’ প্রত্যয় যোগ করে :

পুংলিঙ্গ

স্ত্রীলিঙ্গ

পুংলিঙ্গ

স্ত্রীলিঙ্গ

কামারকামারনীকুমারকুমারনী
জেলেজেলেনিধোপাধোপানি

 

লিঙ্গান্তরের নিয়ম ও উদাহরণ

 

৫. শব্দের শেষে ‘—আনি’ / ‘আনী’ প্রত্যয় যোগ করে :

পুংলিঙ্গ

স্ত্রীলিঙ্গ

পুংলিঙ্গ

স্ত্রীলিঙ্গ

চাকরচাকরানিমেথরমেথরানি
ঠাকুরঠাকুরানিনাপিতনাপিতানি
অরণ্যঅরণ্যানীহিমহিমানী
ইন্দ্ৰইন্দ্ৰানীশূদ্রশূদ্রানী

৬. শব্দের শেষে ‘ইনী’ প্রত্যয় যোগ করে :

পুংলিঙ্গ

স্ত্রীলিঙ্গ

পুংলিঙ্গ

স্ত্রীলিঙ্গ

কাঙালকাঙালিনীগোয়ালাগোয়ালিনী
অনাথঅনাথিনীবাঘবাঘিনী
নাগনাগিনীবিদেশিবিদেশিনী
মানীমানিনীগুণীগুণিনী
তপস্বীতপস্বিনীধনীধনিনী
শ্বেতাঙ্গশ্বেতাঙ্গিনীসুকেশসুকেশিনী

 

লিঙ্গান্তরের নিয়ম ও উদাহরণ

৭. শব্দের শেষে ‘—ইকা’ প্রত্যয় যোগ করে :

পুংলিঙ্গ

স্ত্রীলিঙ্গ

পুংলিঙ্গ

স্ত্রীলিঙ্গ

বালকবালিকাপাঠকপাঠিকা
লেখকলেখিকাঅধ্যাপকঅধ্যাপিকা
গায়কগায়িকানায়কনায়িকা
সেবকসেবিকাশিক্ষকশিক্ষিকা

৮. পুরুষবাচক শব্দের শেষে ‘তা’ থাকলে ‘ত্রী’ হয় :

পুংলিঙ্গ

স্ত্রীলিঙ্গ

পুংলিঙ্গ

স্ত্রীলিঙ্গ

নেতানেত্রীকর্তাকত্রী
শ্রোতাশ্রোত্রীধাতাধাত্রী

 

৯. পুরুষবাচক শব্দের শেষে ‘অত’, ‘বান’, ‘মান’, ‘ঈয়ান’ থাকলে ‘অতী’, ‘বতী’, ‘মতী’, ‘ঈয়সী’ হয় :

পুংলিঙ্গ

স্ত্রীলিঙ্গ

পুংলিঙ্গ

স্ত্রীলিঙ্গ

সৎসতীমহৎমহতী
গুণবানগুণবতীরূপবানরূপবতী
শ্ৰীমানশ্ৰীমতীবুদ্ধিমানবুদ্ধিমতী
গরীয়ানগরীয়সীমহীয়ানমহীয়সী

 

Leave a Comment