পরের মুখে শেখা বুলি পাখির মত কেন বলিস সারাংশ সারমর্ম দেখবো আজ। এই পাঠটি আমাদের ভাষা ও শিক্ষা সিরিজের , সারাংশ সারমর্ম বিভাগের একটি পাঠ।
পরের মুখে শেখা বুলি পাখির মত কেন বলিস সারাংশ সারমর্ম লিখন
পরের মুখে শেখা বুলি পাখির মত কেন বলিস সারাংশ সারমর্ম … রচনাটি ভালোভাবে পড়ে নেবো। এরপর আমরা সারাংশ সারমর্ম তৈরি করবো। তারপর সারাংশ সারমর্ম তৈরি করার নিয়মের দিকে একটু চোখ বুলিয়ে নেব।
পরের মুখে শেখা বুলি পাখির মত কেন বলিস কবিতা
পরের মুখে শেখা বুলি পাখির মত কেন বলিস?
পরের ভঙ্গি নকল করে নটের মত কেন চলিস?
তোর নিজস্ব সর্বাঙ্গে তোর-দিলেন ধাতা আপন হাতে,
মুছে সেটুকু বাজে হলি, গৌরব কি বাড়ল তাতে?
আপনারে যে ভেঙ্গে চুরে গড়তে চায় পরের ছাঁচে
পরের চুরি ছেড়ে দিয়ে আপন মাঝে ডুবে যা রে,
খাঁটি ধন যা সেথায় পাবি, আর কোথাও পাবি না রে।
অলীক, ফাঁকি,
মেকি সে জন নামটা তার কদিন বাঁচে?
পরের মুখে শেখা বুলি পাখির মত কেন বলিস সারমর্ম :
অনুকরণ সর্বদাই নিন্দনীয়। তাই অনুকরণ না করে এবং কারও মুখাপেক্ষী না হয়ে, নিজের যা আছে তাকে শ্রম ও প্রতিভা দিয়ে বিকশিত করতে হবে। নিজের সামান্য সম্পদই যথার্থ মূল্যবান। আত্মপরিচয়ের মধ্যেই যথার্থ মর্যাদা নিহিত।
আরও দেখুন: